শিবপুর পৌর এলাকার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
০৫ ডিসেম্বর ২০২২, ০৮:২৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ এএম
শেখ মানিক:
“বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে খাদ্য ও স্বাস্থ্য সেবা সংকট মোকাবেলায় জনগণের জীবনমান উন্নয়নে কৃষি, প্রাণীসম্পদ ও পরিবার পরিকল্পনা খাতে” নরসিংদীর শিবপুর পৌর এলাকার ১ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদানসহ গবাদিপশুর চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত পৌরসভার ছাড়াবাড়ি মাঠে এসব সার, বীজ বিতরণ ও সেবা প্রদান করা হয়। শিবপুর পৌরসভার আয়োজনে ও অর্থায়নে এসব সেবা প্রদান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা জিনিয়া জিন্নাত।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, পৌর নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বনিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত উপস্থিত ছিলেন, পৌর কমিশনার সৈয়দ বাদল মিয়া, জাহাঙ্গীর, লুৎফুন নাহার লতা,শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলাম নূরচান প্রমুখ।
প্রতি কৃষকের মাঝে ১০ প্রকারের (লালশাক, পুইশাক, পালনশাক, ডাটা, লাউ, মিস্টি কুমড়া, করলা, জিঙ্গা, মরিচ, মুলা) এবং তিন কেজি ডিএপি সার প্রদান করা হয়। একইসাথে গবাদিপশুর চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা