রায়পুরায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
১০ নভেম্বর ২০২২, ০৬:২০ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ পিএম
রায়পুরা প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়।
উদ্বোধনী দিনে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের ৬৫ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। পর্যাক্রমে প্রতিটি ইউনিয়নে দ্রুত সময়ের মধ্যে কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো মোস্তাফিজ রহমান।
বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আজগর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোমেন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মোস্তাফিজ রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী বোরহান উদ্দিন, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শহিদুল্লা প্রমূখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে শীতকালীন মসুর ডাল, গম, সরিষা, ভুট্টা, পেঁয়াজ, সূর্যমুখী চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর মাধ্যমে উপজেলার ১ হাজার ৭৩৫ জনের মাঝে বীজ চাষিদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হবে। প্রত্যেক চাষীকে বীজ ও ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হবে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা