শিবপুরে রোপা আমন বিনা-১৭ চাষে সফলতা
২৯ অক্টোবর ২০২০, ০৭:০৬ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ১০:১০ পিএম
এস. এম আরিফুল হাসান:
নরসিংদীর শিবপুরে রোপা আমন বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা-১৭) চাষে সফলতা পেয়েছে উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার পুটিয়া ইউনিয়নের পুরান্দিয়া ব্লকের এক প্রদর্শনী (বিনা -১৭) এর নমুনা শস্য কর্তন করা হয়।
কর্তনকৃত ফলন বিঘা প্রতি কাঁচা ধান উৎপাদন হয়েছে ১৮ মণ এবং এর আনুমানিক শুকনা ধানের ওজন ধরা হয়েছে সাড়ে ১৬ মণ। তেলিয়া ঝাউয়াকান্দি গ্রামের কৃষক মোক্তার হোসেনের ১ হেক্টর জমিতে উক্ত প্রদর্শনী-(বিনা-১৭) চাষ করা হয়।
শস্য কর্তনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদার, পুরান্দিয়া ব্লকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ সহকারী প্রকৌশলী শামীম আহমেদ ও কৃষক মোক্তার হোসেন।
উপ সহকারী প্রকৌশলী শামীম আহমেদ বলেন, বিনা ১৭ ধান চাষে যেমন ফলন ভাল হয়, তেমনি পানি কম খরচ হয় এবং সময়ও কম লাগে। এই ধান ১০০ থেকে ১১০ দিনের মধ্যে কাটা যায়। পরবর্তীতে উক্ত জমিতে অতিরিক্ত সরিষা চাষ করে বোরো আবাদ করা যায়। অপরদিকে অন্য জাতের ধান চাষে সময় লাগে ১৩০ থেকে ১৩৫ দিন। ফলে বিনা-১৭ চাষে সময় ও খরচ দুটোই সাশ্রয় হয়। রাজস্ব প্রকল্পের আওতায় আমরা স্বল্প পরিসরে শিবপুরে এই জাতের ধান চাষে এবার সফলতা পেয়েছি। আগামীতে চাষ বৃদ্ধির জন্য কৃষকদের উৎসাহ প্রদান করছি।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা