ওমরাহ পালনের জন্য খুলে দেয়া হচ্ছে ‘কাবা ঘর’
২৩ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩২ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১২:২২ এএম
জীবনযাপন ডেস্ক:
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর তিন ধাপে ওমরাহ চালুর ঘোষণা দিয়েছেন সৌদি আরব। প্রথম ধাপে কেবল সৌদি আরবের বাসিন্দারা ওমরায় অংশগ্রহণের সুযোগ পাবে। এরপর ধাপে ধাপে অন্যান্য দেশের জন্যও ওমরাহ চালু হবে। প্রতিদিন সৌদির ৬ হাজার নাগরিক ও বাসিন্দা ওমরাহ পালনের অনুমতি পাবেন। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিশ্বজুড়ে করোনা মহামারি পরিস্থিতির কারণে গত মার্চ মাস থেকেই কাবা ঘর বন্ধ রাখা হয়েছে। দীর্ঘ ৬ মাসের বেশি সময় পর অবশেষে ওমরাহ পালনের জন্য কাবার দরজা উন্মুক্ত করতে যাচ্ছে সৌদি প্রশাসন। দীর্ঘদিন ধরে কাবা ঘর বন্ধ করে রাখায় চলতি বছর ওমরাহ পালন নিয়ে অনেকটাই হতাশায় ছিলেন মুসল্লিরা। তাদের জন্য এটা আনন্দের খবর যে এ বছরই তারা ওমরাহ পালন করতে পারবেন।
সৌদির বাইরের বিদেশি পর্যটকরা আগামী ১ নভেম্বর থেকে কাবা ঘরে প্রবেশের অনুমতি পাবেন। মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে প্রতিদিন ২০ হাজার হজযাত্রীকে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে। আগামী ৪ অক্টোবর থেকে মুসল্লিদের জন্য কাবা ঘর খুলে দেয়া হবে।
বিভাগ : জীবনযাপন
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার