শীতকালে ত্বককে সুরক্ষা: প্রয়োজন একটু সচেতনতা
৩০ নভেম্বর ২০২১, ০৭:১৭ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম
জীবনযাপন ডেস্ক:
শীতে প্রত্যেকের ত্বক রুক্ষ হয়ে যায়। শীতকালে ত্বক আর্দ্র থাকে না। এর ফলে ত্বক চুলকাতে থাকে। পুরনো জেল্লা হারিয়ে যায়। হিটার, ব্লোয়ার, গরম জল, রোদ এ সমস্ত কিছুই ত্বকের উজ্জ্বলতা কেড়ে নেয়। তাই শীতে ত্বকের বিশেষ যত্ন নিতে হয়। এখানে কিছু সহজ উপায় জানানো হলো, যার সাহায্যে ত্বক থাকবে স্বাস্থ্যকর ও উজ্জ্বল।
শীতকালে উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য ময়শ্চারাইজ করা অত্যন্ত জরুরি। ময়শ্চারাইজার ত্বক হাইড্রেট এবং প্রাকৃতিক তেল বজায় রাখে। এর জন্য নারকেল তেল, অলিভ তেল, দইয়ের ঘোল, শশা দিয়ে তৈরি প্রাকৃতিক ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন।
বেশি করে পানি খেতে হবে। শীতকালে সবাই পানি খাওয়া কমিয়ে দেই। এটি ত্বকের ডিহাইড্রেশানের অন্যতম কারণ। আমাদের শরীর থেকে কোনও না-কোনও ভাবে পানি বেড়িয়ে যায়। তাই শীতকাল বলে পানি পান করার অভ্যাস ত্যাগ করবেন না। যত বেশি পানি খাবেন, ত্বক ততই উজ্জ্বল হবে।
শীতকালে গরম পানি দিয়ে গোসল করলে মাংসপেশী স্বস্তি পায়। কিন্তু ত্বকের জন্য গরম পানি ক্ষতিকর। গরম পানি দিয়ে মুখ ধুলে, ত্বক রুক্ষ হয় এবং চামড়া উঠতে শুরু করে। ঠান্ডা পানি দিয়ে মুখ ধুতে না পারলে হালকা গরম পানি দিয়ে মুখ ধুতে পারেন। এমন করলে প্রাকৃতিক আর্দ্রতা নির্গত হবে না।
রাতে ত্বকের যত্ন নিন। স্বাস্থ্যকর ত্বক কামনা করে থাকলে রাতে যত্ন নিতে ভুলবেন না। ঘুমাতে যাওয়ার আগে ত্বককে ডিপ ময়শ্চারাইজ করুন। এর ফলে পরের দিন সকালে উজ্জ্বল ত্বক পাবেন। পিম্পলের সমস্যা থাকলে রাসায়নিক যুক্ত উপাদান ব্যবহার করবেন না। (সংগৃহীত)
বিভাগ : জীবনযাপন
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি