বিদেশিদের জন্য আবারও স্থগিত হলো পবিত্র উমরা পালন
২১ ডিসেম্বর ২০২০, ০৭:৪৫ পিএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ১১:৫২ পিএম
জীবনযাপন ডেস্ক:
করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে বিদেশিদের জন্য আবারও সাময়িকভাবে পবিত্র উমরা পালন স্থগিত ঘোষণা করেছে সৌদি আরব। সোমবার (২১ ডিসেম্বর) সৌদি আরব কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। ঘোষণায় বলা হয়, যুক্তরাজ্য এবং অন্যান্য ইউরোপীয় দেশে নতুন করে কোভিড-১৯ এর প্রাদূর্ভাব দেখা যাওয়ায়, করোনার সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আপাতত এক সপ্তাহের জন্য উমরা পালন স্থগিত ঘোষণা করা হলো।
বিভিন্ন দেশের সঙ্গে সৌদি আরবের ফ্লাইট বন্ধের ঘোষণার সঙ্গে সঙ্গে উমরা যাত্রীদের বহনকারী ফ্লাইটও স্থগিত করা হয়েছে। এর আগে নভেম্বর মাসের ৪ তারিখ থেকে বিদেশি উমরা যাত্রীদের জন্য সাতমাস পর উমরা ভিসা উন্মুক্ত করে দেশটি। উমরা স্থগিতের ঘোষণা দেওয়া হলেও দেশটিতে আটকে পড়ে যাত্রীদের জন্য এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন দেশের আন্তর্জাতিক ফ্লাইট এ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ ও তাদের প্রতিবেদন বিশ্লেষণের পর তা আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হতে পারে। তবে, বর্তমানে সৌদি আরবে অবস্থানরত অন্য দেশের কোনো ফ্লাইট থাকলে তা সৌদি আরব ত্যাগ করতে পারবে বলে জানিয়েছে দেশটির জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ)।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মার্চের শুরুতে উমরা পালন বন্ধের বিরল ঘোষণা দেয় সৌদি আরব। এর প্রায় সাত মাস পর স্বাস্থ্যবিধি মেনে কয়েক ধাপে উমরা চালু করা হয়। করোনার কারণে এ বছর মোট ১০ হাজারের মতো মুসলিমকে হজ পালন করার সুযোগ দেওয়া হয়।
বিভাগ : জীবনযাপন
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ