করোনাভাইরাস চিকিৎসায় নরসিংদীতে ১৭ জন চিকিৎসকের যোগদান
১২ মে ২০২০, ১১:৪৭ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে নিয়োগকৃত দুই হাজার চিকিৎসকের মধ্যে ১৭ জন নরসিংদীতে যোগদান করেছেন। মঙ্গলবার (১২ মে) নরসিংদী সিভিল সার্জন অফিসে তাদের যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। যোগদানকালে সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইব্রাহিম টিটন যোগদানকৃত চিকিৎসকদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএমএ নরসিংদী জেলা শাখা ও স্বাচিপের সভাপতি ডাঃ মোঃ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সাজেদুল হক অপু, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবু কাউছার সুমন ।
যোগদানকালে করোনাভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় এই তরুণ চিকিৎসকগণ কিভাবে কাজ করবেন সে বিষয়ে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য, ৩৯ তম (বিশেষ) বিসিএস পরীক্ষা, ২০১৮ এর ফলাফলের ভিত্তিতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের আলোকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে তাদের পদায়ণ করা হয়েছে। গত রোববার (১০ মে) তাদের নিয়োগ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
বিভাগ : চাকরি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ