৪২ তম বিসিএসের ফল প্রকাশ আগামীকাল
০৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪১ পিএম | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৪২তম (বিশেষ) বিসিএসের ফল প্রকাশ করবে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) অতিরিক্ত দুই হাজার চিকিৎসকের চাহিদাপত্র পিএসসিতে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে মোট ৪ হাজার চিকিৎসককে সুপারিশ করতে যাচ্ছে পিএসসি।
পিএসসি সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশনের বিশেষ সভা রয়েছে। সভায় ৪২তম বিসিএসের ফল প্রকাশের ঘোষণা দেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ফল পিএসসি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পিএসসি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন বলেন, আগামীকাল পিএসসির বিশেষ সভা রয়েছে। অতিরিক্ত দুই হাজার চিকিৎসকের চাহিদাপত্র পেয়েছি। তাই ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হবে।
প্রসঙ্গত, দেশে চলমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন।
বিভাগ : চাকরি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ