৪৩তম বিসিএসে আবেদনের সময় ৩১ মার্চ পর্যন্ত বাড়াতে ইউজিসির চিঠি
২১ জানুয়ারি ২০২১, ০৬:৫৯ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৬ এএম
টাইমস ডেস্ক:
৪৩ তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়ে সরকারি কর্ম কমিশনকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।
ইউজিসি বলেছে, মহামারির কারণে নির্ধারিত সময়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে চূড়ান্ত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। এতে বিসিএস পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক অনেক শিক্ষার্থী এবার বাদ পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই আবেদনের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে ইউজিসি। এই অনুরোধ সম্বলিত চিঠি আজ পিএসসিতে পৌঁছে দেওয়া হয়েছে।
মহামারিতে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে। বন্ধের মধ্যে ভার্চুয়ালি ক্লাস চালিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রেই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। পরে ডিসেম্বর মাসে ইউজিসির সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।
ইউজিসির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ওই বৈঠকেই উপাচার্যদের পক্ষ থেকে বিসিএস পরীক্ষায় আবেদনের সময় বাড়াতে অনুরোধ জানানো হয়েছিল।
বিভাগ : চাকরি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ