টিকটক চুরি করেছে লক্ষ লক্ষ ব্যবহারকারীর তথ্য!
৩০ জুন ২০২০, ০৯:৪৬ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০২ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
এর আগেও একাধিক চীনা সংস্থার বিরুদ্ধে ভারতীয়দের ব্যক্তিগত তথ্য, সার্চ হিস্টরি ইত্যাদির উপর নজরদারি বা তথ্য হাতানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে। এর মধ্যে চীনের স্মার্টফোন ও ইলেকট্রনিক সামগ্রি প্রস্তুতকারী সংস্থা সাওমি’র নামও রয়েছে। এ বার সেই তালিকায় জুড়ে গেল চীনা বহুজাতিক ইন্টারনেট প্রযুক্তি সংস্থা বাইটড্যান্স-এর জনপ্রিয় অ্যাপ টিকটক-এর নামও।
সম্প্রতি ব্যবহারকারীদের তথ্যচুরির বিষয়টি ধরা পড়েছে অ্যাপল-এর নতুন অপারেটিং সিস্টেম আইওএস ১৪-এর একটি বিশেষ ফিচারে। আইওএস ১৪-এর ওই ফিচারের সাহায্যে সহজেই ধরা পড়ে কোন অ্যাপ ইউজারের কোন তথ্য বা সার্চ হিস্টরি অ্যাকসেস করছে।
জানা গেছে, শুধু ভারতীয়দেরই নয়, দীর্ঘদিন ধরেই বিশ্ব জুড়ে আইফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও কার্যকলাপের উপর নজরদারি চালাতো টিকটক। অনেক সাইবার বিশেষজ্ঞ মনে করছেন, ব্যবহারকারীদের ক্লিপবোর্ড অ্যাকসেস করে হয়তো তাদের ব্যক্তিগত মেসেজে পর্যন্ত আড়ি পেতেছে এই চীনা অ্যাপ।
সম্প্রতি আইফোন ব্যবহারকারী এক টিকটক ইউজারই টুইট করে গোটা বিষয়টি সামনে এনেছেন। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে টিকটক -এর যুক্তি, গোটা বিষয়টি অনিচ্ছাকৃত এবং অজান্তেই ঘটছে। ত্রুটি সংশোধনের ইতিমধ্যেই অ্যাপ স্টোরে টিকটক-এর নতুন ভার্সনও দেয়ার কথা জানিয়েছে সংস্থা।
তবে, বার বার এ ধরনের ‘অনিচ্ছাকৃত ত্রুটি’ টিকটক ব্যবহারকারীদের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকিপূর্ণ। শুধু তাই নয়, ইউজাররের ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টিও যে বেশ নড়বড়ে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ