সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ঠেকাতে উদ্যোগ নেওয়া হবে : জুনাইদ আহমেদ
২৩ জুন ২০২০, ১২:৪২ এএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ১০:০৮ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভুয়া খবর ছড়াচ্ছে। ভুয়া খবর ছড়ানো ঠেকাতে সরকারের তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগ ইতিমধ্যে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। রোববার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনলাইন সেমিনারে ভুয়া খবর ছড়ানো ঠেকাতে সরকারের গৃহীত পদক্ষেপ হিসেবে সচেতনতামূলক কর্মকাণ্ড, সমাজের ডিজিটাল সাক্ষরতা বাড়ানোর প্রকল্প গ্রহণসহ ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় ডিজিটাল নিরাপত্তা সংস্থাকে কার্যকর করার কথা বলেন তিনি।
জুনাইদ আহমেদ বলেন, ভুয়া খবর ছড়ানো ঠেকাতে প্রযুক্তিগত ও আইনগত সহায়তার জন্য ডিজিটাল নিরাপত্তা হেল্পলাইন তৈরি ও ভুয়া সংবাদ নিয়ন্ত্রণের জন্য ‘ফ্যাক্ট চেকিং সাইট’ তৈরি করার উদ্যোগ গ্রহণ করবে সরকার।
ভুয়া খবর নিয়ন্ত্রণ বিষয়ক অনলাইন সেমিনারে বলা হয়, সারা পৃথিবী করোনা মহামারিতে আক্রান্ত। এ পরিস্থিতিতে ভুয়া খবর মারাত্মক আকার ধারণ করেছে। এর ফলে সামাজিক, রাজনৈতিক ও মনস্তাত্ত্বিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। সেমিনারের মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ফোর্ডহাম বিশ্ববিদ্যালয়ের ডেটা সায়েন্সের সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন। প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিচালক তবারক উল্লাহ প্রমুখ।
সেমিনারে ভুয়া খবর যাচাই করার প্রতিষ্ঠান বা সেবা গড়ে তোলা, ভুয়া খবর ছড়িয়ে পড়া ঠেকাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ, অনলাইনে নারীর ঝুঁকির বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সোশ্যাল মিডিয়াগুলোর দেশে কার্যালয় স্থাপন, দেশি সোশ্যাল মিডিয়া তৈরিসহ বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করেন বক্তারা।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ