মানুষের কাছে করোনার সঠিক তথ্য পৌঁছে দেবে ফেসবুক
২৫ মার্চ ২০২০, ০৮:১৪ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
করোনা ভাইরাস রোধে ব্যবহারকারীদের পাশে থাকার খবর দিল ফেসবুক। নোভেল করোনা সম্পর্কে মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠানটি। এক বিজ্ঞপ্তিতে ফেসবুক জানিয়েছে, ফেসবুক মেসেঞ্জারে একটি নতুন প্রোগ্রাম চালু হচ্ছে। যার মাধ্যমে মানুষের কাছে করোনা সম্পর্কে সঠিক বার্তা পৌঁছে দিতে পারবে সরকারি স্বাস্থ্য সংস্থা এবং ইউএন হেলথ এজেন্সিগুলো। এই সোশ্যাল নেটওয়ার্ক মেসেজিং সার্ভিসের মাধ্যমে মানুষের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দিতে তাঁরা একযোগে ডেভলপারদের সঙ্গে কাজ করবেন।
মেসেঞ্জারেই সাধারণ মানুষের প্রশ্নের উত্তরও দেওয়া হবে। স্বাস্থ্যকর্মীদের এই কাজে বিনামূল্যে সাহায্য করবেন বলে জানিয়েছেন ডেভলপাররা। সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্মে করোনা নিয়ে ক্রমাগত গুজব ছড়াচ্ছে। ভুল তথ্য ছড়াচ্ছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। এই ধরনের বার্তাগুলো চিহ্নিত করাও সোশ্যাল নেটওয়ার্কগুলোর কাছে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সংক্রমণের ভয়ে ঘরবন্দি মানুষের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আনাগোনা বেড়ে গিয়েছে আরও বহুগুণ।
এদিকে বিশ্বজুড়ে ১৮ হাজার ৮৯১ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৬১৩। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮ হাজার ৮৭৯ জন।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা