অবশেষে ফেসবুকে চালু হলো নিউজ ট্যাব
২৭ নভেম্বর ২০১৯, ০৫:১৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম
টাইমস তথ্যপ্রযুক্তি ডেস্ক:
প্রতিষ্ঠার পর ১৫ বছর ধরে সংবাদমাধ্যমকে অনেকটা অবজ্ঞা করেই আসছে ফেসবুক কর্তৃপক্ষ। দুনিয়ার বাঘা বাঘা সংবাদমাধ্যমের বিজ্ঞাপনের টাকায়ও ভাগ বসিয়ে আসছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের এ মাধ্যমটি। এতদিন ধরে এ নিয়ে অভিযোগের শেষ ছিল না সংবাদপত্র ও টেলিভিশনগুলোর।
অবশেষে নিউজ ট্যাব চালুর মাধ্যমে আগের জায়গা থেকে সরে এলো ফেসবুক। এবার উল্টো ফেসবুকের কাছ থেকে কোটি কোটি টাকা পাবে সংবাদমাধ্যমগুলো। এখন থেকে ফেসবুক সংবাদমাধ্যমের শুধু খবরের শিরোনাম দেখাবে। মূল খবর পড়তে নিয়ে যাওয়া হবে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের ওয়েবে কিংবা অ্যাপ ভার্সনে। এর জন্য কোনো কোনো সংবাদমাধ্যম ফেসবুকের কাছ থেকে বিরাট অঙ্কের টাকাও পাবে।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল অ্যাপে শুধু খবরের শিরোনাম দেখা যাবে এমন একটি সেবা চালু করেছে ফেসবুক। খবরের শিরোনামে ক্লিক করলেই সরাসরি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে বা অ্যাপে ঢুকে যাবে। এর ফলে বিভিন্ন সংবাদমাধ্যমের নামে ভুয়া খবরগুলিও ঠেকানো যাবে।
শুরুতে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট, বিজনেস ইনসাইডার, এনবিসি, ইউএসএ টুডে এবং লস অ্যাঞ্জেলস টাইমসসহ আরো বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরের শিরোনাম দেখানোর মধ্য দিয়ে এটি চালু হয়েছে।
ফেসবুকে ভুল তথ্য ছড়ানোর যুগে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন গণমাধ্যম বিশেষজ্ঞরা। আর ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এক সাক্ষাৎকারে বলেছেন, ফেসবুক এখন থেকে তথ্য প্রকাশক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কে যেতে চায়।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা