গুগল সার্চে সেরা দশে খালেদা জিয়া ও হিরো আলম
১৯ ডিসেম্বর ২০১৮, ১১:০৩ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৫:২২ এএম
গুগলে প্রতিদিন অসংখ্য মানুষ নানা তথ্য খোঁজেন। ২০১৮ সালে গুগলে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি কোন বিষয়টি বা কাকে খোঁজা হয়েছে, তার তালিকা প্রকাশ করেছে সার্চ জায়ান্ট গুগল।
গুগল ট্রেন্ডসের ওয়েবসাইটে প্রকাশিত ট্রেন্ডিং সার্চের তালিকায় দেখা গেছে, চলতি বছরে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি খুঁজেছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার-কিতারোভিচকে। রাশিয়া বিশ্বকাপ ফুটবলে স্টেডিয়ামে উপস্থিত হয়ে সাড়া ফেলেছিলেন তিনি।
তালিকার শীর্ষ দশে রয়েছেন কারাবন্দি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি রয়েছেন ৯ নম্বরে। ১০ নম্বরে রয়েছেন অন্তর্জালের আলোচিত তারকা ও স্বতন্ত্র সংসদ প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।
গুগল কয়েকটি ক্যাটাগরিতে সার্চ ট্রেন্ড প্রকাশ করেছে। এর ‘পিপল’ অংশে ১০ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকার ২ নম্বরে আছেন ভারতের মালয়ালাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ব্যারিয়ার, ৩ নম্বরে ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেল, ৪ নম্বরে সাবেক পর্নোতারকা মিয়া খলিফা, ৫ নম্বরে বলিউড অভিনেত্রী সানি লিওন, ৬ নম্বরে ফ্রান্সের ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে, ৭ নম্বরে পর্নোতারকা মিয়া মালকোভা ও ৮ নম্বরে সদ্য বিবাহিত বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী মার্কিন গায়ক নিক জোনাস রয়েছেন।
‘মুভিজ’ অংশে এ বছর বাংলাদেশ থেকে বেশি খোঁজা হয়েছে ‘থাগস অব হিন্দোস্তান’, ‘অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়্যার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘রেস-৩’, ‘বাঘি-২’, ‘সঞ্জু’, ‘ব্ল্যাক প্যানথার’, ‘দ্য নান’, ‘হেট স্টোরি-৪’ ও ‘ভেনম’।
আর ‘সার্চেস’ অংশে শীর্ষ দশে রয়েছে ক্রিকবাজ, ওয়ার্ল্ড কাপ, এসএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট, লাইভ ফুটবল, আইপিএল, এশিয়া কাপ, বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে, ফোর এক্স ব্রিউয়ারি ব্রিসবেন ও বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া।

বিভাগ : তথ্যপ্রযুক্তি
বিষয় : information
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা