ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখতে বাংলাদেশ পুলিশের নির্দেশনা প্রদান
০২ জুন ২০২১, ০৮:০৯ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ এএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক আইডি হ্যাক হওয়ায় অনেকেই নানান হয়রানি ও বিড়ম্বনার শিকার হচ্ছেন। হ্যাক করে বা ভুয়া আইডি খুলে অপকর্মে জড়াচ্ছে একটি মহল। যেটি কখনো রূপ নিচ্ছে ভয়ংকর সংঘাতে। তাই নিজের ফেসবুক আইডি নিরাপদ রাখা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ পরিচালিত বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছে। যেখানে নিজের ফেসবুক আইডি নিরাপদ রাখতে করণীয় সম্পর্কে দেয়া হয়েছে ৯টি সুনির্দিষ্ট নির্দেশনা।
পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স জানায়-
ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় আপনার যে মোবাইল নম্বর বা ইমেইল অ্যাড্রেস ব্যবহার করবেন সেগুলো সবসময় সচল রাখুন। কারণ হ্যাকার আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা ইমেইল পরিবর্তন করলে সাথে সাথেই ফেসবুক থেকে ইমেইল পাঠিয়ে আপনাকে (অ্যাকাউন্ট হোল্ডারকে) সতর্ক করে একটি Recovery লিংক পাঠিয়ে দেয়। তাতে ক্লিক করে সহজেই হ্যাক হওয়া আইডি রিকভার করা সম্ভব।
ফেসবুক অ্যাকাউন্টে Two Factor Authentication অপশনটি চালু রাখুন (ফেসবুকের সেটিংস থেকে Security and login use two-factor authentication এ গিয়ে মোবাইল নম্বর কিংবা ইমেইল যুক্ত করুন)।
সরল/দুর্বল পাসওয়ার্ড ব্যবহার না করে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। ব্যক্তিগত তথ্যের সাথে সংশ্লিষ্ট তথ্য (যেমন: জন্ম তারিখ, নিজের নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ইত্যাদি) পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকুন।
Capital letter, small letter number & symbol মিলিয়ে কমপক্ষে ১২ ক্যারেক্টারের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।
ফেসবুকের ক্ষেত্রে Trusted Contact-এ ৩ থেকে ৫ জন ঘনিষ্ঠ ফেসবুক বন্ধুকে যুক্ত রাখুন। এর ফলে আইডি হ্যাক হয়ে গেলেও তা উদ্ধার করা সহজ হবে।
ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় জাতীয় পরিচয়পত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নাম ও জন্ম তারিখ ব্যবহার করুন। এতে আপনার আইডি হ্যাক হলে আইনী ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে।
জন্ম তারিখ, ফোন নম্বরসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য উন্মুক্ত রাখবেন না। এতে বিভিন্ন রকমের হয়রানি ও প্রতারণা থেকে নিজেকে মুক্ত রাখা সহজ হবে।
ফেসবুকের ক্ষেত্রে Privacy Settings অপশনটি ব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, ছবি, পোস্টের নিরাপত্তা নিশ্চিত করুন। প্রয়োজনে প্রোফাইল লক করে রাখুন।
স্ট্যাটাস, ছবি ইত্যাদি সতর্কতার সাথে এবং প্রাইভেসি নিশ্চিত করে শেয়ার করুন। ফেসবুকে নিজের জীবনাচরণকে যতবেশি উন্মুক্ত করবেন আপনি ততবেশি ঝুঁকিতে থাকবেন।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা