বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা সংগঠিত হতে পেরেছিলাম: মোস্তাফা জব্বার
১৬ আগস্ট ২০২০, ০৫:০৩ পিএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বলেই বাংলাদেশে স্বাধীন হয়েছে। জাতির পিতা প্রথমেই একটি জাতিসত্তা গড়ে তুলেছেন। প্রতিটি ক্ষেত্রে অসীম দূরদর্শিতার মধ্য দিয়ে স্বাধীনতার লড়াইকে এগিয়ে নিয়েছেন। তার পুরো পরিবার প্রত্যেকে প্রত্যেকের দিক থেকে এতে ভূমিকা রেখেছেন। আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা সংগঠিত হতে পেরেছিলাম। পৃথিবীর অনেক দেশ সফল হতে পারেনি, কারণ তাদের একজন বঙ্গবন্ধু ছিল না।
শনিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর পূর্ণ অবয়ব ভাস্কর্য উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ডাক অধিদফতরের প্রতিষ্ঠান তেজগাঁঁওয়ের পোস্টাল সর্টিং সেন্টারের সামনে এই ভাস্কর্যটি নির্মিত হয়েছে। সাত ফুট বেদির ওপর স্থাপিত ১৫ ফুট দীর্ঘ ভাস্কর্যটি মন্ত্রী মোস্তাফা জব্বার উদ্বোধন করেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. নূর-উর-রহমান, ডাক অধিদফতরের মহাপরিচালক এসএস ভদ্র এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনস্থ সংস্থাসমূহের প্রধানগণসহ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি বা ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আরও বলেন, জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আমাদের সাহস, দ্রোহ আর সংগ্রামের প্রেরণার জন্য, মুক্তিযুদ্ধের গৌরব এবং শৌর্যকে অন্তরে লালন করে বঙ্গবন্ধুকে অধ্যয়ন করা জরুরি।
মন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে দেশমাতৃকার প্রতি ভক্তি নিয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বঙ্গবন্ধুর ওপর তৈরি করা একশত ডাক টিকিটের অ্যালবাম প্রসঙ্গ তুলে ধরে বলেন, এইটুকু পড়লেও উপলব্ধি করা যাবে একজন মানুষ কী রণকৌশল নিয়ে একটা জাতি গঠন করেছেন।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার