জিআরপির প্রকিউরমেন্ট এ্যাসেট মডিউলের বিটা ভার্সন পর্যালোচনা কর্মশালা
২০ ডিসেম্বর ২০১৯, ১২:৫৫ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম
ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্পের প্রস্তুতকৃত ২টি মডিউলের বিটা ভার্সন পর্যালোচনা কর্মশালা আইসিটি টাওয়ার এর বিসিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সরকারী দপ্তরের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্পের অধীনে জিআরপি (গভর্নমেন্ট রিসোর্স প্লানিং) সফটওয়্যার প্রস্তুত হচ্ছে।
১৯ নভেম্বর ২০১৯ তারিখে বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্পের প্রকিউরমেন্ট ও এ্যাসেট মডিউলের বিটা ভার্সন পর্যালোচনা ও ফীডব্যাক গ্রহণ করার জন্য আইসিটি টাওয়ার এর বিসিসি অডিটোরিয়ামে, আগারগাঁও, ঢাকায় দিনব্যাপী পর্যালোচনা কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মাননীয় সচিব জিয়াউল আলম, সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব। অনুষ্ঠানে সঞ্চালন ও স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ড. অশোক কুমার রায়। জিআরপি একটি কাস্টমাইজড ই আর পি সলিউশন। একে সফলভাবে কাস্টমাইজড করতে স্টেকহোল্ডারদের পূর্ণ সহযোগীতা প্রয়োজন। পার্থপ্রতিম দেব প্রকল্প সঠিকভাবে দ্রুত উন্নয়নের এর স্বার্থে স্টেকহোল্ডারদের সহযোগীতার আহ্বান জানান এবং স্টেকহোল্ডারদের মতামত এর উপর ভিত্তিকরে জিআরপির মডিউল গুলি কাস্টমাইজড করতে ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানকে পরামর্শ দেন।
উল্লেখ্য, বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি পাইলট প্রকল্পের অধীনে আইসিটি ডিভিশন এর পাঁচটি সংস্থা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের চারটি সংস্থার জন্য মোট ৯ টি মডিউল উন্নয়ন করা হচ্ছে। পরবর্তিতে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় এই জিআরপি বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান, প্রকল্পের স্টেকহোল্ডারগন, বুয়েট এবং প্রকল্পের পরামর্শকবৃন্দ, প্রকল্পের ডেভেলপার প্রতিষ্ঠান, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন