নরসিংদীতে জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে দোয়া অনুষ্ঠান
০১ জুলাই ২০২৫, ০৭:১৫ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
জুলাই-আগস্ট গণআন্দোলনের শহীদ, আহত ও ক্ষতিগ্রস্তদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে নরসিংদী প্রেস ক্লাবের সভাকক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে শহীদদের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা ও দেশের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী সদর উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা আমির মাওলানা মোছলেহ উদ্দীন। সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা শাখার আমির মাহফুজুর রহমান ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-০১ আসনের জামায়াতের সম্ভাব্য প্রার্থী ও জেলা কর্মপরিষদ সদস্য মো. ইব্রাহিম ভূঁইয়া, শহর আমির মো. আজীজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মকবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমীরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি রুহুল আমিন, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহমান ভূঁইয়া। এসময় শহীদ ও আহতদের পরিবারের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রামে আমাদের দৃঢ় মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ