জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা
০৪ জুলাই ২০২৫, ০৮:০৯ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে এবং তাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে নরসিংদীতে আলোচনা সভার আয়োজন করেছে আপ বাংলাদেশ (ইউনাইটেড পিপলস বাংলাদেশ)। আজ শুক্রবার (৪ জুলাই) বিকাল ৪টায় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় শহীদ পরিবার, আহত যোদ্ধা ও আপ বাংলাদেশের স্থানীয় সংগঠকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আপ বাংলাদেশের নরসিংদী জেলা সংগঠক রুহুল আমিন ফয়সাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল আলীম, কেন্দ্রীয় সদস্য ডা. জাহিদ হাসান, শহীদ তাহমিদের পিতা রফিকুল ইসলাম, আহত জুলাই যোদ্ধারা এবং নরসিংদীর অন্যান্য সংগঠকরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আরেফিন মোহাম্মদ হিযবুল্লাহ বলেন, "এক বছর পার হলেও এখনো পর্যন্ত ইন্টেরিম সরকার জুলাই ঘোষণাপত্র এবং সনদ দিতে ব্যর্থ হয়েছে। এটি নিছক ব্যর্থতা নয় বরং শহীদদের সঙ্গে একটি সরাসরি বিশ্বাসঘাতকতা। নরসিংদীর জনগণ জেগে আছে—জুলাই যোদ্ধারা ঘোষণাপত্র ও সনদের দাবিতে আর কোনো বিলম্ব সহ্য করবে না।"
তিনি আরও বলেন, "জুলাই ঘোষণাপত্র কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়। এটি জনগণের, শহীদদের। কাজেই ইন্টেরিম সরকারকেই এই ঘোষণাপত্র ও সনদ দিতে হবে।"
শহীদ তাহমিদুল ইসলামের পিতা রফিকুল ইসলাম বলেন, "শহীদরা যে স্বপ্ন ও ন্যায়ের জন্য জীবন দিয়েছেন, সরকারকে সেই আকাংখার মর্যাদা রক্ষা করতে হবে।"
এড. আব্দুল আলীম বলেন, "এই জুলাই মাস শেষ হওয়ার আগেই ইন্টেরিম সরকারকে ঘোষণাপত্র ও সনদ প্রকাশ করতে হবে, অন্যথায় আন্দোলন জোরদার করা হবে।"
আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আহত যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ