নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
৩০ জুন ২০২৫, ০৭:৪০ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) বিকাল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির উপ পরিদর্শক মোঃ জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীরা জানান, সদরে সাহেপ্রতাব এলাকার একটি কলেজ পড়ুয়া ছেলের খোঁজখবর নেয়া শেষে বাড়ি ফিরছিলেন ওই দম্পত্তি। তাঁরা মোটরসাইকেল যোগে চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী চট্রলা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটাপড়েন তাঁরা। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচেড়ে গিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে নিহতের ছেলে ও স্বজনরা গিয়ে তাদের মরদেহ শনাক্ত করেন। কয়েক মাস আগে প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া মোটরসাইকেলটি কিনেন বলে জানান স্বজনরা।
খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ