পুরনো স্মার্টফোন হস্তান্তরের আগে জেনে নিন!
০৫ নভেম্বর ২০১৯, ০১:৪১ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম
টাইমস তথ্যপ্রযুক্তি ডেস্ক:
অনেকেরই কয়েকমাস ব্যবহার করে ফোন বিক্রি কয়ে দিয়ে আপডেট ফোন কেনার অভ্যাস আছে। তাছাড়া অনেক সময় ভাই-বোন, বন্ধু-বান্ধব কিংবা ছোটদেরও ফোনের ভোগদখলের অধিকার দিতে হয়। কিন্তু হাতবদলের পর আপনার ফোনের তথ্য কতটা নিরাপদে থাকবে, সেটাই বিবেচ্য। তাহলে কী করবেন?
এ ক্ষেত্রে জেনে নিন কিছু পরামর্শ-
প্রথমেই সিম কার্ড বের করে রাখুন। বিষয়টি খুবই নরমাল হলেও অনেকে ভুলে যান। প্রথমত, মুঠোফোন নম্বরটি আপনার পরিচায়ক, তার ওপর পুরোনো সিমে অনেক সময় ফোন নম্বর আর খুদে বার্তা সংরক্ষিত থাকে। তাই প্রথমেই সিম কার্ডটি বের করে নিন।
মাইক্রোএসডি কার্ড বা স্লট সব ফোনে থাকে না। যদি থাকে, তবে সিম কার্ডের মতোই বের করে নিন।
অ্যান্ড্রয়েডে সেটিংস মেনু থেকে সব তথ্য একসঙ্গে মুছে ফেলার অপশন পাবেন। কাজটি করার জন্য Settings > System > Reset > Factory data reset –এ গিয়ে পর্দায় দেখানো নির্দেশাবলি অনুসরণ করুন। ফোনভেদে নির্দেশনা একটু আলাদা হতে পারে। এতে ফোনের সেটিংস, ইনস্টল করা অ্যাপ, গান, ছবি এবং অন্যান্য ফাইল মুছে যাবে।
আইফোনের বেলায় Settings > Reset > Erase All Content and Settings অপশনে যান। নিশ্চিত করার জন্য Erase iPhone–এ দুবার চাপতে হবে। এরপর পাসকোড এবং অ্যাপল আইডির পাসওয়ার্ড ঠিকঠাক দিলে কাজ শুরু হয়ে যাবে।
ভেতরটা তো পরিষ্কারের পর বাইরের দিকটাও পরিষ্কার করুন। চাইলে স্ক্রিন প্রটেক্টর বা কভার বদলে দিতে পারেন। চার্জার, হেডফোন ইত্যাদি অনুষঙ্গসহ স্মার্টফোন কেনার সময় যে বাক্স দেয়া হয়, তা থাকলে সেটাসহ নতুন মালিকের কাছে হস্তান্তর করুন।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার