১৫ মার্চ থেকে অব্যবহৃত ডাটা-টকটাইম যুক্ত হবে নতুন প্যাকেজের সঙ্গে
০১ মার্চ ২০২২, ০৭:৪০ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
আগামী ১৫ মার্চ থেকে নতুন প্যাকেজে মোবাইলের অব্যবহৃত ডাটা ও টকটাইম যুক্ত হবে। মঙ্গলবার (১ মার্চ) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো মেয়াদের ডাটা ও টকটাইম প্যাকেজ শেষ হওয়ার আগে একই প্যাকেজ কেনা হলে অব্যবহৃত ডাটা ও টকটাইম নতুন প্যাকেজের সঙ্গে যোগ হবে।
বিটিআরসির আগের নির্দেশনা অনুযায়ী, ১ মার্চ থেকে অব্যবহৃত ডাটা ও টকটাইম নতুন প্যাকেজে যুক্ত করার নির্দেশনা ছিল। তবে সেই সিদ্ধান্ত বাতিল করে নতুন তারিখ জানালো সংস্থাটি।
বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, কোনো অপারেটর নিয়মিত প্যাকেজ, গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ এবং গবেষণা ও উন্নয়ন এ তিনটি বিভাগে ৯৫টি প্যাকেজ অফার করতে পারবে। সব ধরনের গ্রাহকদের জন্য নিয়মিত প্যাকেজ হতে পারে সর্বোচ্চ ৫০টি। গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজও হতে পারে সর্বোচ্চ ৫০টি। বাকি ১০টি প্যাকেজ থাকবে গবেষণা ও উন্নয়ন বিভাগে।
এর মাধ্যমে অপারেটররা প্যাকেজের কার্যকারিতা বিশ্লেষণ করতে পারবে। প্রতিটি প্যাকেজে ৩ দিন, ৭ দিন, ১৫ দিন ও ৩০ দিন এই চার ধরনের মেয়াদ থাকবে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ