বিদ্যুতের মতো প্রতিটি ঘরে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে চাই: আইসিটি প্রতিমন্ত্রী
৩১ জানুয়ারি ২০২২, ০৯:২১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
দেশের প্রতিটি গ্রামকে ২০২৫ সালের মধ্যে অপটিক্যাল ফাইবার ক্যাবলে যুক্ত করে উচ্চগতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ইন্টারনেট ব্যাবহারকে সহজ ও সুলভ করার পাশাপাশি এর সেবাকে পঞ্চম মৌলিক সেবা হিসেবে অন্তর্ভুক্ত করতে আইসিটি সেবাদানকারী সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী সোমবার (৩১ জানুয়ারি) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন।
গ্রামকে শহরে পরিণত করতে ডিজিটাল ইকোনমির লাইফলাইন হচ্ছে ইন্টারনেট- এমন মন্তব্য করে পলক বলেন, বিদ্যুৎ যেভাবে ঘরে ঘরে পৌঁছে গেছে, সেভাবে প্রতিটি ঘরে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিতে চাই। এজন্য আজ আইসিটি অধিদপ্তরের মহাপরিচালককে প্রধান করে একটি কার্যকরী কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এই কমিটিতে সমন্বয়ক হিসেবে থাকবেন আইএসপিএবি সভাপতি।
প্রতিমন্ত্রী বলেন, সবার কাছে সুলভে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন ইন্টারনেট সেবাদাতারা। তাই উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলতে আমরা এক পরিবার হয়ে কাজ করবো। গ্রামে অপটিক্যাল ফাইবার ক্যাবল পৌঁছে দিতে আইএসপিএবির সদস্যদের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে ২০ লাখ কানেক্টিভিটি স্থাপন করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, আইএসপিএবির সভাপতি মো. এমদাদুল হক, আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া প্রমুখ।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর