লাইকি-পাবজি, টিকটক, বিগো, ফ্রি ফায়ার বন্ধের বিষয়ে আদেশ বুধবার
২৯ জুন ২০২১, ০৯:৩৭ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ১২:৫১ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
দেশীয় সব অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, লাইকি অ্যাপ, পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেমগুলো বন্ধের বিষয়ে আদেশের জন্য আগামীকাল বুধবার (৩০ জুন) আদেশের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২৯ জুন) বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোঃ কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আদেশের দিন নির্ধারণ করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও মোহাম্মদ কাউছার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল গোলাম সরোয়ার পায়েল।
এর আগে গত ২৪ জুন দেশীয় সব অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ ও লাইকি অ্যাপ এবং পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেমসগুলো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার এ রিট দায়ের করেন।
রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব এবং পুলিশের আইজিকে বিবাদী করা হয়েছে।
এর আগে গত ১৯ জুন অনলাইন প্লাটফর্ম থেকে ক্ষতিকর দাবি করে এ জাতীয় অ্যাপস বন্ধে সংশ্লিষ্টদের একটি আইনি নোটিশ পাঠানো হয়। তবে সে নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন দুই আইনজীবী।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার