দক্ষতা নির্ভর শিক্ষার দিকে মনযোগ দিতে হবে: জুনায়েদ আহমেদ পলক
২৭ জানুয়ারি ২০২১, ০৮:৪২ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আমাদের ছেলে মেয়েরা সনদপত্র নির্ভর কর্মসংস্থানের দিকে ঝুঁকবে না, তারা দক্ষতা নির্ভর কর্মসংস্থানের দিকে ঝুঁকে যাবে। তাহলে উচ্চশিক্ষা গ্রহণ করে যদি তাদের কর্মসংস্থান না হয় তাহলে সেই সনদ নির্ভর শিক্ষার কোন দাম নেই। আমাদের মনযোগ দিতে হবে দক্ষতা নির্ভর শিক্ষার দিকে, যাতে দক্ষ জনবল দিয়ে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পারি। সেজন্য আমরা একের পর এক প্রকল্প গ্রহণ করছি।
তিনি বুধবার (২৭ জানুয়ারি) নরসিংদীর শিবপুরের কামারগাঁওয়ে ফেয়ার ইলেকট্রনিক্স কারখানায় স্যামসাং এয়ারকন্ডিশনার প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন, সারা দেশে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। তিনশ নির্বাচনী সংসদ আসনভিত্তিক স্কুল অব ফিউচার প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নরসিংদীসহ ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এবং ইন্টিমেশন সেন্টার স্থাপন করা হবে। এসব সেন্টারে ৬ মাসের ডিপ্লোমা কোর্স , এক বছরের সার্টিফিকেট কোর্স এর প্রশিক্ষণ আমরা দেব। যাতে এসএসসি, এইচএসসি পাস করে লক্ষ লক্ষ তরুণ তরুণীরা ঘরে বসে নিজ জেলায় বসে কর্মসংস্থান পায়। ৩৯টি হাইটেক পার্ক ঢাকার বাইরে তৈরি হচ্ছে বলেও জানান মন্ত্রী।
এয়ারকন্ডিশনার প্লান্টের উদ্বোধন শেষে ফেয়ার ইলেকট্রনিক্স কারখানা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই কারখানায় প্রথম বছরে ১ লাখ এয়ারকন্ডিশনার উৎপাদন হবে বলে জানিয়েছে ফেয়ার ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ।
ফেয়ার ইলেকট্রনিক্স বাংলাদেশে স্যামসাং মোবাইল ফোন, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার এবং মাইক্রোওয়েভ ওভেন প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান।
এয়ারকন্ডিশনার প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে কোরিয়ার রাষ্ট্রদূত এইচ ই লি জ্যাং কেয়ান, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক হয়্যানসাং উ, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, ডিরেক্টর মুতাসিম দাইয়ানসহ ফেয়ার ইলেকট্রনিক্স এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার