অনলাইন প্লাটফর্ম "চলো গড়ি বেলাব” এর ১ম বর্ষপূর্তি উদযাপন
২০ জানুয়ারি ২০২১, ০৬:১৩ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ১২:৫৪ পিএম
শেখ আঃ জলিল:
সুখী, সমৃদ্ধির বেলাব উপজেলা গড়ার লক্ষে ২০২০ সনের ১৯ ই জানুয়ারী বেলাবতে গঠিত হয় “চলো গড়ি বেলাব” নামক একটি অনলাইন প্লাটফর্ম। গঠনের পর থেকে বিভিন্ন সামাজিক কাজ, দরিদ্র মানুষের পাশে দাড়ানো ও অসুস্থদের বিনামূল্য চিকিৎসা, করোনাকালীন মেডিক্যাল টিম গঠন, বেলাবরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা ও সমাধান করাসহ নানামুখী কাজ করে আলোচনায় আসে এই অনলাইন গ্রুপটি। বর্তমানে এ গ্রুপের সদস্য সংখ্যা দেশ বিদেশের প্রায় ২৪ হাজার মানুষ।
মঙ্গলবার (১৯ জানুয়ারী) বেলাব উপজেলার উয়ারী বটেশ্বর ডাক বাংলোতে উক্ত গ্রুপের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
গ্রুপের এডমিন প্যানেলের সদস্য আতিক খোকন ও সোহরাব হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নরসিংদী জেলা পরিষদের সদস্য ও বেলাব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজ মাহমুদ মিরাজ, পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফরানুল হক ভূইয়া জামান, উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জসিম উদ্দীন মৃধা, বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিল, বেলাব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম হানিফ, ডাঃ দেলোয়ার হোসেন বাবুল, ডাঃ সোহরাব হোসেন তমাল, লইয়ার জেসমিন আরা ইয়াসমিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, চলো গড়ি বেলাব গ্রুপের এডমিন প্যানেলের সদস্য, গ্রুপের সদস্য ও এলাকাবাসী।
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে- ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত দেশাত্মবোধক গানের প্রতিযোগিদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ, কেককাটা, আমন্ত্রিত অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান এবং সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও এডমিন তানভীর হোসেন ভূইয়া মোমেন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল