বাজারে এলো ভাঁজ করা ফোন ‘সারফেস ডুও’
০৯ অক্টোবর ২০১৯, ০৫:২২ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পিএম
টাইমস ডেস্ক:
হ্যাঁ, স্যামসাং, হুয়াওয়ে, এপেল নয়। সব স্মার্টফোন নির্মাতাকে পিছনে রেখে মাইক্রোসফট নিয়ে এলো স্মার্টফোন দুনিয়ায় প্রথম ভাঁজ করা স্ক্রিনের ফোন। ঠিক যেন বইয়ের মত। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন। ৫.৬ ইঞ্চির দুটি ডিসপ্লে রয়েছে যা ৩৬০ ডিগ্রি রোটেট হবে। ভাঁজ খোলার পরে স্ক্রিনের সাইজ হচ্ছে ৮.৩ ইঞ্চি। স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর থাকবে ফোনটিতে। তবে ফোনটির বাইরের দিকে কোনো ক্যামেরা নেই। ইক্রোসফট যে ভিডিওটি শেয়ার করেছে তাতে রিয়ার ক্যামেরা দেখা যায়নি।
এই ফোনের অন্দরমহলের জন্য মাইক্রোসফট গুগলের সঙ্গে জোট বেঁধেছে বলে জানা যাচ্ছে। ফোনটির নাম ‘সারফেস ডুও’। আগামী বছর থেকেই কিনতে পারবেন গ্রাহকরা।
উইন্ডোজ মোবাইল ১০ এর ব্যর্থতার পর কেউ ভাবতেই পারেনি, সব স্মার্টফোন নির্মাতাকে পিছনে রেখে সবার আগে মাইক্রোসফট বাজারে নিয়ে আসবে ফোল্ডিং ফোন।
উল্লেখ্য, একটা নয়, একই সঙ্গে বাজারে আরেকটি ডুয়াল স্ক্রিন ল্যাপটপ নিয়ে আসছে মাইক্রোসফট। নাম ‘সার্ফেস নিও’। এর স্ক্রিন ৯ ইঞ্চি। একইভাবে ৩৬০ ডিগ্রি রোটেট হবে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ