নজরদারি অভিযোগে প্লে স্টোর থেকে ৭টি অ্যাপ সরিয়ে দিলো গুগল
২১ জুলাই ২০১৯, ০৬:৪২ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ০২:০৬ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
প্লে স্টোর থেকে সাতটি অ্যাপ সরিয়ে দিয়েছে গুগল। নজরদারির অভিযোগে এসব অ্যাপ সরিয়ে দেয়া হয়েছে। অ্যাপগুলো মূলত শিশু সুরক্ষা কিংবা চুরি যাওয়া ফোন সন্ধানের জন্যে ব্যবহার হওয়ার কথা বললেও আদতে তা ব্যবহৃত হতো কর্মচারী কিংবা সঙ্গীর উপর নজরদারি চালানোর ক্ষেত্রে।
নজরদারি চালানোর মাধ্যম হিসাবে এই অ্যাপগুলো নিশানা করত সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান, কনট্যাক্ট লিস্ট এমনকি এসএমএস ও কল হিস্ট্রির উপরেও।
মোবাইল সুরক্ষা তথা অ্যান্টি-ভাইরাস কোম্পানি অ্যাভাস্ট জানিয়েছে, প্রতিটি অ্যাপের পিছনে রয়েছেন একজন রাশিয়ান ডেভেলপার। এ ছাড়াও এই অ্যান্টি-ভাইরাস অ্যাপগুলোকে বিপদজনক হিসাবে চিহ্নিত করার পরেই এই সাতটি অ্যাপ প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল।
প্লে স্টোর থেকে অ্যাপগুলো সরালেও বিপদ কাটছে না নেটিজেনদের। এর মধ্যেই এই অ্যাপগুলো এক লাখ ৩০ হাজার বার ইন্সটল করে ফেলেছেন গোটা দুনিয়ার বহু ইন্টারনেট ব্যবহারকারীরা। স্পাই ট্র্যাকার এবং এসএমএস ট্র্যাকার এই দু’টি অ্যাপই ডাউনলোড হয়েছে প্রায় ৫০ হাজার বার।
অ্যান্টি-ভাইরাস সংস্থা অ্যাভাস্টের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, ব্যক্তি গোপনীয়তার ক্ষেত্রে এই অ্যাপগুলি অনৈতিক এবং সমস্যাপ্রবণ তাই প্লে স্টোরের মত এক বহুল ব্যবহৃত সাইটে এই অ্যাপগুলো রাখা অনুচিত।
অভিযোগ পাওয়া মাত্রই নড়েচড়ে বসেন গুগল কর্তৃপক্ষ। মোট সাতটি অ্যাপ চিহ্নিত করে সরিয়ে দেয় এই মার্কিন সংস্থা।
অ্যাপগুলোর মাধ্যমে গ্রাহকের জিমেইলের পাসওয়ার্ড থেকে নানা ব্যক্তিগত তথ্য খুব সহজেই হাতিয়ে নেওয়া যেত। অ্যাপগুলো সরলেও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ইউজারদের আরও সচেতন হয়ে উঠতে হবে, এমনটাই দাবি বিভিন্ন ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞদের।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২