এক চার্জারেই হবে স্মার্টফোন-ল্যাপটপ চার্জ
০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৬ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৯ এএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
শুধু স্মার্টফোনেই নয়, এবার চার্জারের ক্ষেত্রেও নতুন চমক নিয়ে এলো চীনের জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। বাজারে নতুন ইউএসবি টাইপ-সি চার্জার নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি, যেটি ব্যবহার করে বিভিন্ন স্মার্টফোন, ল্যাপটপ ও ট্যাবলেটে চার্জ দেয়া যাবে। যেসব ইলেক্ট্রনিক পণ্যে ইউএসবি টাইপ-সি চার্জিং সাপোর্ট রয়েছে সেগুলোতে নতুন এই ৬৫ ওয়াট চার্জার ব্যবহার করা যাবে। চীনের বাজারে সম্প্রতি এই নতুন চার্জার নিয়ে এসেছে শাওমি। ইতিমধ্যেই চীনে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে নতুন এই চার্জার বিক্রি শুরু করা হয়েছে। নতুন শাওমি ৬৫ ওয়াট টাইপ-সি চার্জারের দাম ধরা হয়েছে ১২৯ ইউয়ান।
কোন প্রোডাক্ট চার্জ হতে কত সময় নেবে: (১). ১৩ ইঞ্চি অ্যাপল ম্যাকবুক প্রো এই চার্জার দিয়ে সম্পূর্ণ চার্জ করা যাবে মাত্র ১ ঘণ্টা ৫০ মিনিটে। (২). এই চার্জার ব্যবহার করে অ্যাপল চার্জারের থেকে ৫০ শতাংশ কম সময়ে চার্জ দেয়া যাবে আইফোন ১১। (৩). শাওমির এমআই নোটবুক প্রো ল্যাপটপ সম্পূর্ণ চার্জ হতে এই চার্জার সময় নেবে ২ ঘণ্টা ২৫ মিনিট। (৪). রেডমি কে২০ প্রো ফোন চার্জ হবে ১ ঘণ্টা ৪০ মিনিটে। (৫). আইপ্যাড প্রো চার্জ হবে ২ ঘণ্টা ২৮ মিনিটে।
এছাড়াও শাওমির নতুন চার্জার ব্যবহার করে এইচপি, লেনেভো, অ্যাপল, ডেল, স্যামসাং, রেজর ও আসুসসহ বিভিন্ন ব্রান্ডের ল্যাপটপে চার্জ দেয়া যাবে সহজেই।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ