সরকারি অনুদানের ১৪ সিনেমার বিরুদ্ধে আদালতের রুল
৩১ জুলাই ২০১৯, ০৮:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ এএম
বিনোদন ডেস্ক:
২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ১৪টি সিনেমার বিরুদ্ধে রুল জারি করেছেন উচ্চ আদালত। বুধবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী হাসনাত কাইয়ুম।
স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য শাখায় অনুদানপ্রাপ্ত তিনটি প্রজ্ঞাপন কেন অবৈধ হবে না এবং নীতিমালা অনুসারে কেন চিত্রনাট্যগুলো পুনঃনিরীক্ষা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য শাখায় অনুদানের চলচ্চিত্রের সভাপতি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বরাবর এই আদেশ জারি করা হয়েছে। অনুদান নীতিমালা লঙ্ঘন করে তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে মোট ১৪টি চলচ্চিত্রের অনুদানের ঘোষণা স্থগিত ও জমাকৃত সকল চলচ্চিত্র নির্মাণ প্যাকেজ প্রস্তাব পুনঃনিরীক্ষণের জন্য উচ্চ আদালতে গত ১৬ জুলাই রিট আবেদন করেন চার নির্মাতা। তারা হলেন চলচ্চিত্র গবেষক ও লেখক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের জন্য আবেদনকারী অদ্রি হৃদয়েশ, চলচ্চিত্র নির্মাতা সুপিন বর্মণ এবং চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা