করোনাভাইরাস: অনিশ্চয়তায় ‘কান চলচ্চিত্র উৎসব’
০১ মার্চ ২০২০, ০৭:৫৫ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৩ এএম
বিনোদন ডেস্ক:
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ উৎসব বলা হয় ‘কান চলচ্চিত্র উৎসব’কে। জমকালো আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয় সাগর ছুঁয়ে থাকা ফ্রান্সের দক্ষিণাঞ্চলের শহর কানে। সবকিছু ঠিক থাকলে ১২ থেকে ২৩ মে পর্যন্ত কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের মিলনমেলা বসে এ উৎসবে। নামি প্রযোজক, পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীদের পদচারণায় মুখর হয় কান শহর।
কিন্তু এবার বিষাধের ঘণ্টা বাজিয়েছে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া আতঙ্ক করোনাভাইরাস। করোনাভাইরাসের ভয়াবহ প্রভাব পড়েছে ফ্র্যান্সেও। সম্প্রতি কান শহরেও ১ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ ঘটনার কারণে কান উৎসব নিয়ে দুশ্চিন্তায় আয়োজকরা। কান উৎসব কর্তৃপক্ষ ফ্রান্সের ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের নির্দেশনা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছে।
কান চলচ্চিত্র উৎসবের এক মুখপাত্র বলেন, ‘করোনাভাইরাসের কারণে এ বছর উৎসব বাতিল হবে কিনা তা জানানো হবে সময় হলেই। আড়াই মাস বাকি আছে এখনো উৎসবে। উৎসব হলেও ভাইরাস থেকে রক্ষার প্রয়োজনীয় সব সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হবে উৎসবে।’
উল্লেখ্য, এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে ২ হাজার ৯৭৯ জনের মৃত্যুর খবর জানা গেছে। ৫০টিরও বেশি দেশে এ রোগে আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ১৭৩ জন।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ