এবার রজনীকান্তের সঙ্গে বিয়ার গ্রিলসের অভিযান
২৮ জানুয়ারি ২০২০, ০৭:৫২ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ এএম
টাইমস বিনোদন ডেস্ক:
দুর্ধর্ষ অভিযাত্রী বিয়ার গ্রিলসের তুমুল জনপ্রিয় সার্ভাইভাল টিভি শো ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’ প্রোগ্রামে এবার সামিল হচ্ছেন তামিল সুপারস্টার রজনীকান্ত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’-এ রজনীকান্তকে সঙ্গে নিয়ে অভিযানে বের হবেন বিয়ার গ্রিলস। এবার বিয়ার গ্রিলসের গন্তব্য কর্ণাটকের বান্দিপুর টাইগার রিজার্ভ। রজনীকান্তের ব্যক্তিগত সহকারি রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ডিসকভারি চ্যানেল থেকে এখনও কোনো ঘোষণা আসেনি।
একটি সূত্র জানায়, বান্দিপুর টাইগার রিজার্ভে দু’দিন ধরে শুটিং শেষ করে মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে চেন্নাই ফিরবেন রজনীকান্ত।
গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে অভিযানে বেরিয়েছিলেন বিয়ার গ্রিলস। উদ্দেশ্য ছিল, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে মানুষের মাঝে বার্তা পৌঁছানো। সেবার তাদের গন্তব্য ছিল উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক। তখন বিয়ার গ্রিলস জানিয়েছিলেন, মোদীর সঙ্গে তার অভিযানের পর্বটি ছিল বিশ্বের সর্বোচ্চ ট্রেন্ডিং টেলিভাইজড ইভেন্ট। সামাজিক মাধ্যমে বিশ্বের ৩৬০ কোটি মানুষ এতে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন।
এ ধরণের অভিযান বিয়ার গ্রিলস এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও করেছেন।
বিভাগ : বিনোদন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ