মেয়ের মা হতে যাচ্ছেন রুমানা খান
০৯ অক্টোবর ২০১৯, ১২:২২ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম
বিনোদন ডেস্ক :
রুমানা খান; মডেলিং ও অভিনয়ের মাধ্যমে পরিচিতির পর সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী এখন মা হতে চলেছেন। চার বছরের সিনেমা ক্যারিয়ারে ২৬ টি সিনেমায় অভিনয় করেন রুমানা। তবে অনেক দিন মিডিয়ার কোনো কাজে দেখা যায়নি তাকে। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।
২০১৫ সালে রুমানা খান যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমানকে বিয়ে করেন। নতুন খবর হলো প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন রুমানা। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে যান অভিনেত্রী বন্যা মির্জা। সেখানে রুমানার সঙ্গে দেখা হয় তার। এই অভিনেত্রীর সঙ্গে ছবি পোস্ট করে রুমানার মা হবার খবর দিলেন বন্যা মির্জা।
জানা যায়, চলতি বছরের নভেম্বরে রুমানার ঘর আলো করতে জন্ম নেবে এক কন্যা সন্তান। রুমানা প্রথমে উপস্থাপক আনজাম মাসুদকে বিয়ে করেছিলেন। সে বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি। আনজামের সঙ্গে বিচ্ছেদের পর সংসার গড়েন সাজ্জাদ নামে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গেও। এরপর রুমানা তৃতীয়বারের মতো এলিন রহমানকে বিয়ে করেন। এলিনের এটি দ্বিতীয় বিয়ে।
প্রসঙ্গত, জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রুমানা। সর্বশেষ তিনি রহমতুল্লাহ তুহিনের নিদের্শনায় ২০১৪ সালে জিয়াউল ফারুক অপূবর্র বিপরীতে ‘যত দূরে যাবে বন্ধু’ নাটকে অভিনয় করেন। এরপর তাকে আর চলচ্চিত্রে কিংবা নাটকে অভিনয়ে দেখা যায়নি।
বিভাগ : বিনোদন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা