মুখ থুবড়ে পড়েছে শেয়ার বাজার
২৭ জুলাই ২০১৯, ০৬:৪৯ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম
টাইমস ডেস্ক:
সূচকের পতনে নতুন করে ২৭ হাজার কোটি টাকা খুইয়ে টানা দুই সপ্তাহ ধরে মুখ থুবড়ে পড়ে আছে শেয়ারবাজার। বাজার সংশ্লিষ্টরা বলছেন, মানহীন শেয়ার, ব্যাংকে তারল্য সংকট, সরকারের উদাসীনতা এবং শেয়ার কারসাজিদের প্রতি নমনীয় মনোভাব এজন্য দায়ী। এ অবস্থায় শেয়ারবাজার রক্ষায় ১২ দফা দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা।
১৯৯৬ সালে শেয়ারবাজার ধসের পর ২০১০ সালে ফের কেলেঙ্কারির ঘটনা ঘটে। প্রায় পাঁচ হাজার কোটি টাকা হাতিয়ে নেয় কারসাজিরা। এজন্য ঘটনা তদন্তে গঠিত কমিটি ৬০ জনকে শনাক্ত করলেও ব্যবস্থা নেয়া দূরে থাক আজ পর্যন্ত নামও প্রকাশ করা হয়নি।
এরপর গেল নয় বছরে বিভিন্ন সময় ওঠা-নামা করলেও দুই সপ্তাহ ধরে টানা শনির দশা লেগে আছে পুঁজিবাজারে। চলছে বড় ধরনের দরপতন। নতুন করে শেয়ারের দাম কমতে থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা।
গত ১৫ কার্যদিবসে শেয়ারবাজার থেকে হারিয়ে গেছে ২৭ হাজার কোটি টাকা। ‘ঢাকা স্টক এক্সচেঞ্জে’র চার লাখ কোটি টাকার মূলধন নেমে এসেছে তিন লাখ ৭৩ হাজার কোটি টাকায়। এতে আরও কমার আশঙ্কায় আতঙ্কিত বিনিয়োগকারীরা কম দামেই শেয়ার ছাড়তে বাধ্য হচ্ছেন।
ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, ব্যাংকসহ বড় বড় স্টক হোল্ডারদের শেয়ারের দাম কমে যাওয়া এবং নতুন বিনিয়োগ না আসায় দরপতন হচ্ছে।
তবে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন সিকিউরিটি এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী।
এদিকে অস্বাভাবিক দরপতন ঠেকাতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ব্যাংক। কারণ অনুসন্ধানে ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে’র তদন্ত কমিটিও কাজ শুরু করেছে। তলব করা হয়েছে বেশ কয়েকটি সিকিউরিটি হাউজের ছয় মাসের লেনদেনের তালিকা।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা