ভেজাল সেই ৫২ পণ্যের বিরুদ্ধে অভিযান শুরু
১৮ মে ২০১৯, ০৪:০৫ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৬, ১১:২৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
প্রাণ, তীর, রূপচাঁদা, এসিআই, পুষ্টিসহ ভেজাল সেই ৫২ পণ্যের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশে অভিযান শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৮ মে) সকাল ১১ টা হতে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল সিটি কর্পোরেশন বাজার থেকে এই অভিযান শুরু করা হয়। আদালত কর্তৃক নিষিদ্ধ তীর কোম্পানির পণ্য পাওয়ায় ইতোমধ্যে ওই বাজারের রাইসা ভ্যারাইটিজ স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) আব্দুল জব্বার মণ্ডল। তাকে সহযোগিতা করছে পুলিশের এপিবিএন এর সদস্যরা।
আব্দুল জব্বার মণ্ডল জানান, হাইকোর্টের আদেশের পর নিষিদ্ধ পণ্য সমূহ সরাতে কোম্পানি ও দোকান ব্যবসায়ীদের ৪ দিন সময় দেওয়া হয়েছিলো। সেই নির্ধারিত সময় শেষ হয়েছে ১৭ মে শুক্রবার।
এমন অবস্থায় ১৮ মে শনিবার ৫২ পণ্যের বিরুদ্ধে অনুষ্ঠানিক অভিযান শুরু করা হয়েছে। আজ আমাদের টিম মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় অভিযান চালাবে।
ভোক্তা অধিকারের আরো একটা টিমও অভিযানে নেমেছে। নিষিদ্ধ ভেজাল পণ্য বাজার থেকে উচ্ছেদ না করা পর্যন্ত এই অভিযান চলমান থাকবে বলে জানান আব্দুল জব্বার মণ্ডল ।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা