ঠিক সময়ে পদক্ষেপ নিয়েছিলাম বলে দেশের অর্থনীতির চাকা এখনও সচল: প্রধানমন্ত্রী
০৬ অক্টোবর ২০২০, ০৫:৫২ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাকালে আমরা সঠিক সময়ে পদক্ষেপ নিয়েছিলাম বলে অর্থনীতির চাকা এখনও গতিশীল রাখতে পেরেছি। সাধারণ মানুষ যাদের কোনো কাজ না থাকলে জীবনটা চালানোই মুশকিল, তাদের ওইসময় নগদ অর্থ দিয়ে আমরা সাহায্য করেছি। এছাড়া বিভিন্ন সেক্টরে আমরা যে টাকা পাঠিয়েছি সেগুলোও কিন্তু খুব কাজে লেগেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার সূচনা বক্তব্যে একথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, কৃষিতে আমরা সরাসরি দিলাম, আবার শিল্পসহ অন্য সেক্টরগুলোর জন্য আমরা আলাদাভাবে কিন্তু ভাগে ভাগে যেমন ক্ষুদ্র ও মাঝারির জন্য আলাদা, বৃহৎ শিল্পের জন্য আলাদা- এরকম প্রত্যেকটা সেক্টরের জন্য ভাগ ভাগ করে দেওয়ার পরে গার্মেন্টস সেক্টরের জন্যও বিশেষভাবে দিলাম- এই দেওয়ার কারণেই অর্থনীতিটা গতিশীল রাখতে সক্ষম হয়েছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা যে প্রণোদনাটা দিয়েছি- এই প্রণোদনাটা যখনই এরা নিতে শুরু করেছে তখনই কিন্তু তারা আবার ব্যবসায় ফিরে আসতে পারছে। এমন কোনো সেক্টর নেই যাদের আমরা সাহায্য দেইনি।
তিনি বলেন, বিত্তশালী-বড়লোকদের সেভাবে আমরা দেইনি। যারা ব্যবসার সঙ্গে জড়িত তাদের কাছে পৌঁছাতে পেরেছি এবং সময়মতো আমরা যে টাকাটা দিলাম, নগদ ও প্রণোদনা দিলাম- এটাতেই কিন্তু ব্যবসাটা ধরে রাখতে সক্ষম হয়েছি। যারা লেবার তাদেরও কাজ করবার আগ্রহ ছিল, তারাও কাজ করছে।
কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষিকে গুরুত্ব দিতে হবে এই কারণে- কৃষি আমাদের ধরে রাখতে হবে এবং খাদ্য উৎপাদনটা বাড়াতে হবে। মানুষের যাতে খাবারে কষ্ট না হয়। সেটা আমরা কিন্তু ধরে রেখেছি।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা