সকল খাতের শ্রমিকের ডিজিটাল ডাটাবেইজ তৈরি করবে সরকার
১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:১১ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৮ এএম
অর্থনীতি ডেস্ক:
প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের সকল শ্রমিকের ডিজিটাল ডাটাবেইজ তৈরি করবে সরকার। ডিজিটাল ডাটাবেইজ সম্পন্ন হলে কোন খাতে কত শ্রমিক নিয়োজিত তার প্রকৃত সংখ্যা জানা যাবে। শ্রমিকদের সকল প্রকার সুবিধা প্রদান সহজ হবে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর সাথে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সৌজন্য সাক্ষাৎকালে তাকে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের পরামর্শ অনুযায়ী শ্রম মন্ত্রণালয় ৫ বছর মেয়াদী (২০২১-২০২৬) কর্ম-পরিকল্পনার উন্নয়ন করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম নিরসন এবং ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত এসডিজি লক্ষমাত্রা অর্জন করে ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়বে।
সাক্ষাতকালে রাষ্ট্রদূতকে জানানো হয় ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছরে পৌঁছবে। সাম্প্রতিক বছরগুলোতে কর্মক্ষেত্রে কর্ম-পরিবেশের উন্নয়নের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন যুক্ত হয়েছে। এসময়ে কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন বিষয়ে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে।
ডিজিটাল ডাটাবেইজ সম্পন্ন হলে জাতীয় শ্রমিকদের সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদান বিশেষ করে তাদের সহায়তা এবং পাওনাদি পরিশোধ সহজ হবে। এক কথায় খুব সহজে শ্রমিকদের সকল তথ্যাদি পাওয়া যাবে। কর্মপরিবেশের উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের অংশগ্রহন অব্যাহত থাকবে এবং বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সাক্ষাতকালে মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, যুগ্মসচিব (আন্তর্জাতিক সংস্থা) মো. হুমায়ুন কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিভাগ : অর্থনীতি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি