১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৬২ টাকা
০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩১ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, ১০:৪২ পিএম
অর্থনীতি ডেস্ক:
আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় এক মাসের ব্যবধানে ভোক্তা পর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৬২ টাকা বেড়েছে। নতুন এই দাম আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য নির্ধারণের এই আদেশ দেয় বিইআরসি। সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিইআরসি চেয়ারম্যান বলেন, ভোক্তাপর্যায়ে এলপিজির দাম বাংলাদেশে ভারত ও পাকিস্তানের তুলনায় অনেক কম।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরমকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির নতুন দর ঘোষণা করে আসছে বিইআরসি। গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল বিইআরসি। তার পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।
ফেব্রুয়ারি মাসের জন্য এই এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ২৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জানুয়ারি মাসে এর দাম ছিল ১ হাজার ১৭৮ টাকা। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের দামেই রয়েছে। গাড়িতে ব্যবহৃত অটোগ্যাস প্রতি লিটার এলপিজির মূল্য ৫৭.৮১ নির্ধারণ করা হয়েছে।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা