প্রতি ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা
১০ মে ২০২১, ০৮:২০ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পিএম
অর্থনীতি ডেস্ক:
দুই মাসের ব্যবধানে দেশের বাজারে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩২ দশমিক ৮০ টাকা বেড়েছে। এখন ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৭১ হাজার ৪৪২ টাকা। আগে এই মানের স্বর্ণের ভরি ছিল ৬৯ হাজার ১০৯ দশমিক ২০ টাকা।
চলতি বছরে একটানা তিন দফায় স্বর্ণের দাম মোট ৫ হাজার ৫৪০ টাকা কমার পড়ে ২৩৩২ দশমিক ৮০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। সোমবার (১০ মে) দুপুর ১টা থেকেই নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এই ধাতু। এর আগে চলতি বছরের ১০ মার্চ বাজুসের প্রেসবিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম পুননির্ধানের খবর গণমাধ্যমকে জানিয়েছিল।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৭১ হাজার ৪৪২ টাকা। রোববার (৯ মে) পর্যন্ত এই মানের স্বর্ণের দাম ছিল ৬৯ হাজার ১০৯ দশমিক ২০ টাকা। ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৩৩২ দশমিক ৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৬৮ হাজার ২৯২ দশমিক ৭২ টাকা। রোববার পর্যন্ত দাম ছিল ৬৫ হাজার ৯৫৯ দশমিক ৯২ টাকা। দাম বেড়ছে ২ হাজার ৩৩২ দশমিক ৮০ টাকা।
একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৫৯ হাজার ৫৪৪ দশমিক ৭২ টাকা। বর্তমান দাম রয়েছে ৫৭ হাজার ২১১ দশমিক ৯২ টাকা। ভরিতে বেড়েছে ২ হাজার ৩৩২ দশমিক ৮০ টাকা।
সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪৯ হাজার ২২২ দশমিক শূন্য ৮ টাকা। রোববার পর্যন্ত দাম ছিল ৪৬ হাজার ৮৮৯ দশমিক ২৮ টাকা। প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৩৩২ দশমিক ৮০ টাকা। অপরিবর্তিত রয়েছে রূপার দাম।
বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
দেশের বাজারে এত দিন সনাতন পদ্ধতিতে রূপার ভরি বিক্রি হতো ৯৩৩ টাকায়। নতুন করে রূপার ক্যারেট শ্রেণি বিন্যাস করে দাম নির্ধারণ করে দিয়েছে বাজুস। চলতি বছরে একটানা তিন দফায় স্বর্ণের দাম মোট ৫ হাজার ৫৪০ টাকা কমার পরে ২৩৩২ দশমিক ৮০ টাকা বাড়ানোর ঘোষণা দিলো বাজুস।
বিভাগ : অর্থনীতি
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার