কাল সারাদেশের সব মার্কেট বন্ধ থাকবে
১৬ মার্চ ২০২১, ১২:৪৭ পিএম | আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৫:১৪ এএম
অর্থনীতি ডেস্ক:
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামীকাল বুধবার (১৭ মার্চ) সারাদেশে সব মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেসঙ্গে মার্কেটগুলোকে আলোকসজ্জা করা হবে বলে জানা গেছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সূত্র জানায়, দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকান ছাড়া সারাদেশের সব মার্কেট-দোকান বন্ধ থাকবে।
এর আগে, শনিবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি এক সভা ডাকে। সভায় ১৭ মার্চ সারাদেশের দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরদিন রোববার সিদ্ধান্তটির ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যবসায়িক এ সংগঠনটি।
দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ১৭ মার্চ সব বিপনীবিতান বন্ধ থাকবে। তবে দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকান খোলা থাকবে।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা