দেশে স্বর্ণের দাম আরও কমেছে
০৬ মার্চ ২০২১, ০৮:২০ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২২ পিএম
অর্থনীতি ডেস্ক:
বিশ্ববাজারে দর পতনের মধ্যে দেশে স্বর্ণের দাম আরও কমেছে। বর্তমানে প্রতি ভরিতে দেড় হাজার টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ শনিবার (৬ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজুসের তথ্য অনুযায়ী, গত ৩ মার্চ থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭১ হাজার ১৫১ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ধরা হয়েছে ৬৮ হাজার ১ টাকা। আর ১৮ ক্যারেটের স্বর্ণের ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ২৫২ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ৪৮ হাজার ৯৩১ টাকায়।
এর আগে সর্বশেষ গত ১৩ জানুয়ারি স্বর্ণের ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমানো হয়। সে হিসাবে দুই মাসের মধ্যে দেশের বাজারে ভরিতে স্বর্ণের দাম কমেছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি ১ হাজার ৫১৬ টাকা বিক্রি হচ্ছে। এ ছাড়া ২১ ক্যারেটের ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৯৩৩ টাকায় বিক্রি হচ্ছে।
বিভাগ : অর্থনীতি
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার