সোনার দাম প্রতি ভরিতে প্রায় ২ হাজার টাকা কমলো
১৩ জানুয়ারি ২০২১, ০২:১৫ পিএম | আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ১২:৫২ এএম
অর্থনীতি ডেস্ক:
সোনার দাম প্রতি ভরিতে প্রায় ২ হাজার টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর তথ্য জানানো হয়। এর এক সপ্তাহ আগে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন দেশের গহনা ব্যবসায়ীরা। তখন সব ধরনের সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা বাড়ানো হয়।
বাজুসের ঘোষণা অনুযায়ী, বুধবার (১৩ জানুয়ারি) থেকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) সোনা ৭২ হাজার ৬৬৬ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেটের সোনা বিক্রি হবে ৬৯ হাজার ৫১৭ টাকায়। ১৮ ক্যারেটের সোনা বিক্রি হবে ৬০ হাজার ৭৬৯ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি বিক্রি হবে ৫০ হাজার ৪৪৬ টাকায়।
মঙ্গলবার পর্যন্ত সবচেয়ে ভালো মানের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ৭৪ হাজার ৬৫০ টাকা করে। ২১ ক্যারেটের সোনা বিক্রি হয়েছে ৭১ হাজার ৫০০ টাকায়। ১৮ ক্যারেটের সোনা বিক্রি হয় ৬২ হাজার ৭৫২ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার দর ছিল ৫২ হাজার ৪৩০ টাকা।
এর আগে গত ১ ডিসেম্বর সব ধরনের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা করে কমানো হয়। তার এক সপ্তাহ আগে ভরিতে ২ হাজার ৫০৮ টাকা কমানো হয়েছিল। গত ১৫ অক্টোবর অবশ্য ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছিলেন গহনা ব্যবসায়ীরা। গত আগস্ট মাসে দেশের বাজারে সোনার দাম প্রতি ভরি ৭৭ হাজার ২১৬ টাকায় উঠেছিল, যা ছিল বাংলাদেশের ইতিহাসে রেকর্ড।
বিভাগ : অর্থনীতি
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ