বৈশ্বিক মানব উন্নয়ন সূচক: দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ
১৭ ডিসেম্বর ২০২০, ০৮:২৩ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পিএম
টাইমস ডেস্ক:
বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে গত বছরের চেয়ে আরও দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন ২০২০ অনুযায়ী, ১৮৯ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৩তম, যা গত বছর ছিল ১৩৫তম।
গত ১৫ ডিসেম্বর প্রকাশিত বৈশ্বিক এই প্রতিবেদন অনুযায়ী, এই তালিকার শীর্ষস্থানে রয়েছে নরওয়ে। এরপরই রয়েছে আয়ারল্যান্ড, সুইৎজারল্যান্ড, হংকং ও আইসল্যান্ড।
মানব উন্নয়ন সূচকে এবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের আগে রয়েছে দুই দেশ- ভুটান ও ভারত। এ অঞ্চলে সবচেয়ে এগিয়ে থাকা ভুটানের অবস্থান রয়েছে ১২৯ নম্বরে। ভারত রয়েছে ১৩১ নম্বরে। এ ছাড়া নেপাল ১৪২ ও পাকিস্তান রয়েছে ১৫৪ নম্বরে।
প্রতিটি দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস বৈষম্য, লিঙ্গ সমতা, দারিদ্র্য, কর্মসংস্থান, নিরাপত্তা বাণিজ্য ও আর্থিক প্রবাহ যোগাযোগ, পরিবেশের ভারসাম্য ও জনমিতির তথ্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করে থাকে ইউএনডিপি। এসব মানদণ্ড মিলিয়ে এবার বাংলাদেশের মানব উন্নয়ন স্কোর দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৩২, যা গতবার ছিল শূন্য দশমিক ৬১৪।
১৯৯০ সাল থেকে সারাবিশ্বে এই প্রতিবেদন প্রকাশ করে আসছে ইউএনডিপি। যে দেশ মানব উন্নয়ন সূচকে যত এগিয়ে সে দেশ তত উন্নত বলে ধরা হয়।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা