স্বর্ণ ও হিরার গুণগতমান নিয়ন্ত্রণে নীতিমালা করা হবে: শিল্পমন্ত্রী
২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৩ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
স্বর্ণ ও হিরার গুণগতমান নিয়ন্ত্রণে একটি নীতিমালা করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। তিনি বলেন, ভোক্তা পর্যায়ে মানসম্মত গহনা নিশ্চিত করতে এ নীতিমালা প্রণয়ন করা হবে। এ লক্ষ্যে তিনি শিল্প মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে নীতিমালা প্রণয়ন কমিটি গঠনের নির্দেশনা দেন।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির নেতাদের সাথে আয়োজিত বৈঠকে তাদের দাবির প্রেক্ষিতে শিল্পমন্ত্রী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান, সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা, সাবেক সভাপতি এমএ ওয়াদুদ খান, সাবেক সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহিন, কোষাধ্যক্ষ পবিত্র চন্দ্র ঘোষ, সহসম্পাদক মোঃ রিপনুল হাসান এবং শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে জুয়েলারি শিল্পের সম্ভাবনা ও বিদ্যমান সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সমিতির নেতারা বলেন, সরকার জুয়েলারি শিল্পের উন্নয়নে ‘স্বর্ণ নীতিমালা ২০১৮’ প্রণয়ন করেছে। এ নীতিমালার ৫নং অনুচ্ছেদে স্বর্ণ মান প্রণয়ন, যাচাই ও নিয়ন্ত্রণের জন্য হলমার্ক পদ্ধতি বাধ্যতামূলক করা হলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। স্বর্ণ ও হিরার হলমার্কিং এর উপযুক্ত ল্যাব না থাকায় ক্রেতা-ভোক্তারা প্রতারিত হচ্ছেন। তারা স্বর্ণ ও হিরার তৈরি জুয়েলারি গুণগতমান নিয়ন্ত্রণে দ্রুত একটি নীতিমালা প্রণয়নের দাবি জানান। একই সাথে তারা দেশিয় জুয়েলারি শিল্পের বিকাশে স্বর্ণবার আমদানি শুল্ক পুন:নির্ধারণ এবং বন্ড সুবিধা সহজীকরণের জন্য শিল্পমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন।
শিল্পমন্ত্রী বলেন, জুয়েলারি শিল্পের সাথে অনেক মানুষের কর্মসংস্থান জড়িত। বর্তমান সরকার দেশিয় শিল্প বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দিচ্ছে। এ শিল্পের স্বার্থ রক্ষায় সরকার সম্ভব সব ধরণের নীতি সহায়তা দেবে। তিনি ভোক্তাদের স্বার্থে স্বর্ণ ও হিরার তৈরি জুয়েলারির গুণগতমান নিশ্চিত করার তাগিদ দেন। এসব জুয়েলারির হলমার্কিংয়ের জন্য ল্যাবরেটরি সুবিধা সৃষ্টিতে বিএসটিআই এর সক্ষমতা বাড়ানো হবে বলে তিনি উল্লেখ করেন।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা