ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা: ৬ কোটি টাকার ভ্যাট আদায়
১১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৪ পিএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম
অর্থনীতি ডেস্ক:
রাজধানীতে অনুষ্ঠিত সদ্য শেষ হওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মোট ভ্যাট আদায় হয়েছে ৬ কোটি ৪৬ লাখ টাকা। মেলায় অংশ নেয়া ১০টি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ভ্যাটদাতা হিসেবে নির্বাচিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ঢাকা পশ্চিম ভ্যাট বা মূসক কর্তৃপক্ষ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করবে।
ঢাকা পশ্চিমের ভ্যাট কমিশনার ড. মইনুল খান বলেন, বাণিজ্য মেলা থেকে হিসাব মতো ভ্যাট আদায়ে আমরা কাজ করছি। সেরা ভ্যাটদাতাদের সম্মাননা দেওয়া হবে। রাজস্ব ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট সূত্র জানায়, এবার সর্বোচ্চ ভ্যাটদাতা নির্বাচিত হয়েছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ। এরপর রয়েছে এসকোয়ার ইলেকট্রনিকস লি. ও সারাহ লাইফ স্টাইল। এই তিনটি প্রতিষ্ঠান যথাক্রমে ৩৭ লাখ ৩৬ হাজার টাকা, ৩৪ লাখ ৭৭ হাজার টাকা ও ৩২ লাখ ৫ হাজার টাকার ভ্যাট পরিশোধ করেছে।
মেলার অন্যান্য যারা সম্মাননা পাবে—র্যাংগস্ ইলেকট্রনিকস, হাতিল কমপ্লেক্স, মাল্টি লাইন ইন্ডাস্ট্রিজ, ফিট এলিগেন্স, নাভানা ফার্নিচার, ফেয়ার ইলেকট্রনিকস এবং বংগ বেকারস। মেলায় মোট ভ্যাট আদায় হয়েছে ৬ কোটি ৪৬ লাখ টাকা। অধিকাংশ পণ্যে খুচরা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য।
গত বছর মেলায় এই ভ্যাট আদায় হয়েছিল ৭ কোটি ২ লাখ টাকা। এবারের মেলায় স্টলের সংখ্যা ও দর্শনার্থীদের সংখ্যা হ্রাস পাওয়ায় ভ্যাট কর্তৃপক্ষের নজরদারি সত্ত্বেও ভ্যাট আদায় কিছুটা কম হয়েছে। মেলায় এবার ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট থেকে ৮ টি টিম নজরদারি করে। মেলায় ভ্যাট ফাঁকি দেওয়ায় ২৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করা হয়। এতে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
উল্লেখ্য, এ বছর স্টলের সংখ্যা ছিল ৪৮৭, যা আগের বছর ছিল ৫৬৯টি। অন্যদিকে চলতি বছরের দর্শনার্থীর সংখ্যা ২৩ লাখ। অন্যদিকে আগের বছর এই সংখ্যা ছিল ৩৫ লাখ। তাছাড়া, এনবিআর চলতি বছরের মেলায় কেন্দ্রীয় নিবন্ধনের ক্ষেত্রে কেবল ৫ শতাংশ ট্রেড ভ্যাট আদায়ের নির্দেশনা দেয়। এতে কেবল হাতিল ফার্নিচার থেকে প্রায় ৭৮ লাখ টাকা কম আহরণ হয়েছে।
বিভাগ : অর্থনীতি
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- শিবপুরে বিড়ি কারখানা হতে ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, আটক ২
- নরসিংদীর হত্যা মামলার প্রধান আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ