১৫ দিনের মধ্যে পাটকল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো: বস্ত্র ও পাটমন্ত্রী
০২ জানুয়ারি ২০২০, ১১:১৫ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীর বলেছেন আগামী ১৫ দিনের মধ্যে পাটকল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো অনুযায়ী পে স্লিপ দেয়া হবে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে পাটকল শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
এর আগে সন্ধ্যার পর বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আন্দোলনে থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী। রাজধানীর ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ছাড়াও দুই মন্ত্রণালয়ের সচিব সভায় উপস্থিত ছিলেন।
এছাড়া বৈঠকে পাটকল শ্রমিক নেতা, সিবিএ, নন-সিবিএ সংগঠনের প্রায় ৫০ জন অংশ নেন।
১১ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯ টি পাটকলের শ্রমিকরা গত ২৩ নভেম্বর থেকে সভা, বিক্ষোভ মিছিলসহ ধর্মঘটের মত কর্মসূচি পালন করে আসছিলেন।
১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ, নন-সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আব্দুল হামিদ তাদের কর্মসূচি ২২ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের ঘোষণা দেন।
কিন্তু দাবি পূরণ না হওয়ায় খুলনা, রাজশাহী ও নরসিংদীর অন্তত ১১টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা ২৯ ডিসেম্বর ফের আমরণ অনশনে বসেন।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা