এপ্রিলে অনুষ্ঠিত হবে ‘সুইস-বাংলাদেশ এক্সপো ২০২০’
২২ ডিসেম্বর ২০১৯, ০৭:২২ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৬:২৪ এএম
টাইমস অর্থনীতি ডেস্ক:
আগামী বছরের ১৪ ও ১৫ এপ্রিল বাংলাদেশি ব্যবসা-প্রতিষ্ঠান নিয়ে সুইজারলান্ডের ব্রাসেলসে অনুষ্ঠিত হবে ‘সুইস-বাংলাদেশ এক্সপো ২০২০’। রোববার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির একাডেমিক ভবনের অধ্যাপক হাবিবুল্লাহ কনফারেন্স হলে ‘সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে ‘সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট, নকিব খান এবং সেক্রেটারি জেনারেল শিবলি রুবায়েত ইসলাম ‘সুইস-বাংলাদেশ এক্সপো ২০২০’র বিস্তারিত তুলে ধরেন। সুইজারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্কের নতুন দুয়ার উন্মোচন আর বর্তমান বন্ধুত্ব আরও জোরদার করতেই মূলত এই এক্সপোর আয়োজন। সংবাদ সম্মেলনে বলা হয়, ‘সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ বিভিন্নভাবে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যকে আরও সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে।
এই সময় ‘সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সেক্রেটারি জেনারেল শিবলি রুবায়েতুল ইসলাম বলেন, ‘আমরা জানুয়ারির শুরু থেকেই এক্সপোর রেজিস্ট্রেশন শুরু করবো এবং প্রতিষ্ঠান বাছাইয়ে সর্বাধিক গুরুত্ব দেব। সেখানে আগত ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছে মূলত বাংলাদেশি পণ্য ও সেবাসমূহ তুলে ধরা এবং বাংলাদেশে ইতিবাচক ও বিনিয়োগ বান্ধব পরিবেশের প্রচারনাই এক্সপোর মূল উদ্দেশ্য।
আয়োজক প্রতিষ্ঠান ‘সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট নকিব খান বলেন, আমরা ১০০ ভাগ বিশ্বাস রাখি যে, আমরা আমাদের মূল উদ্দেশ্য অর্জনে সফল হব এবং এই এক্সপোর মাধ্যমে সুইজারল্যান্ডে এক নতুন বাংলাদেশের রূপ তুলে ধরতে সক্ষম হব।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা