হস্ত-কারু পণ্যের স্থায়ী ডিসপ্লে সেন্টার হবে পূর্বাচলে- শিল্পমন্ত্রী
১৪ ডিসেম্বর ২০১৯, ০৮:০৬ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৭:৩২ এএম
টাইমস অর্থনীতি ডেস্ক:
তৃণমূল পর্যায়ের হস্ত ও কারু শিল্পীদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের জন্য রাজধানীর পূর্বাচলে স্থায়ী ডিসপ্লে সেন্টার স্থাপন করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দুই দিনের বিজয় উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান শিল্পমন্ত্রী। বাংলাদেশ হেরিটেজ ক্রাফট ফাউন্ডেশন ও গুলশান সোসাইটি যৌথভাবে এর আয়োজন করে।
শিল্পমন্ত্রী বলেন, এরইমধ্যে পূর্বাচলে একটি জায়গা বরাদ্দ নেয়া হয়েছে। ওই জায়গায় ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য বিক্রয়, প্রদর্শন ও বাজারজাতকরণের জন্য সব ধরনের সুবিধা গড়ে তোলা হবে। পাশাপাশি ক্ষুদ্র, মাঝারি ও ভারি শিল্পের উন্নয়নেও শিল্প মন্ত্রণালয় উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা দেবে। তিনি বলেন, অর্থনৈতিক মুক্তির লক্ষ্য অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এই অর্জনের জন্য লাখো শহীদ জীবন উৎসর্গ করেছেন। শহীদের স্বপ্ন পূরণে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মন্ত্রী আরো বলেন, সরকার গুণগত শিল্পায়নের লক্ষ্য অর্জনে সারাদেশে ১০০ টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পাশাপাশি বিসিক শিল্পনগরী স্থাপন করছে। এসব অর্থনৈতিক অঞ্চলে নারী উদ্যোক্তারা শিল্প স্থাপনে এগিয়ে আসতে পারেন। এ ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের সম্ভব সব ধরনের নীতি সহায়তা অব্যাহত থাকবে।
বাংলাদেশ হেরিটেজ ক্রাফট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিতলি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যারি ভ্যারউইচ এবং ফেয়ার গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) হামিদ আর. চৌধুরী।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা