অসৎ ব্যবসায়ীদের লবণ নিয়ে কারসাজি থেকে বিরত থাকার নির্দেশ শিল্পমন্ত্রীর
১৯ নভেম্বর ২০১৯, ০৭:০৬ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৮:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, লবণ নিয়ে একটি চক্রান্ত চলছে। আমি প্রত্যেক জেলার মিলারদের বলেছি যেন কোনো বিশৃঙ্খল অবস্থা তৈরি না হয়। লবণের কোনো ঘাটতি নেই। মঙ্গলবার (১৯ নভেম্বর) নিটল মটরস এবং টাটা মটরস এর নতুন এইচ পিকআপের অ্যাপ্লিকেশন ভেহিক্যালস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশে লবণের কোনো অভাব নেই। পর্যাপ্ত পরিমাণে লবণ মজুদ রয়েছে। এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। একটি শ্রেণি লবণ নিয়ে কারসাজি করছে। তিনি দেশের মানুষকে গুজব থেকে বিরত থাকার পরামর্শ দেন এবং অসৎ ব্যবসায়ীদের কারসাজি থেকে বিরত থাকার নির্দেশ জানান।
এর আগে সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বর্তমানে সাড়ে ছয় লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য লবণ মজুত রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষিদের কাছে চার লাখ ৫ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে দুই লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুত রয়েছে।
শিল্প মন্ত্রণালয় জানায়, সারাদেশে বিভিন্ন লবণ কোম্পানির ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে পর্যাপ্ত পরিমাণে লবণ মজুত রয়েছে। পাশাপাশি চলতি নভেম্বর মাস থেকে লবণের উৎপাদন মৌসুম শুরু হয়েছে। তাই লবণের কোনো সঙ্কট হবে না।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা