বেল্ট অ্যান্ড রোড ফোরামে যোগ দিতে শিল্পমন্ত্রীর চীন গমন
২৪ এপ্রিল ২০১৯, ০৬:২২ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
আগামীকাল (২৫ এপ্রিল) চীনের বেইজিংয়ে শুরু হচ্ছে তিন দিনব্যাপী উচ্চ পর্যায়ের “২য় বেল্ট অ্যান্ড রোড ফোরাম। এতে অংশ নিতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এম.পি আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে ২৫-২৭ এপ্রিল তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে শতাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে রাষ্ট্রপ্রধান, মন্ত্রী এবং উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। তারা ১২টি থিমেটিক সেশনে দুর্বল ও অস্থিতিশীল বিশ্ব অর্থনীতি থেকে উত্তরণের নীতি নির্ধারণ, অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য পরিসর বৃদ্ধি, অর্থনৈতিক সহযোগিতার দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ক্ষেত্র চিহ্নিতকরণ এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করবেন। এ ক্ষেত্রে শক্তিশালী আন্তঃযোগাযোগ ও গভীর সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে। ফোরামে শিল্পমন্ত্রী বিভিন্ন থিমেটিক সেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
২৮ এপ্রিল শিল্পমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
বিভাগ : অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা